হেরিটেজ ফুডস বিডি এর
হলুদের গুঁড়া তৈরি করা হয় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত উৎকৃষ্ট মানের বিন্নি হলুদ থেকে। প্রাকৃতিকভাবে রোদে শুকানো, যত্নসহকারে প্রক্রিয়াজাত, বোতলজাত ও কঠোর তত্ত্বাবধানে প্যাক করা এই খাঁটি হলুদে নেই কোনো কৃত্রিম রং, কেমিক্যাল বা প্রিজারভেটিভ। এর প্রাকৃতিক সোনালি রঙ ও অনন্য সুগন্ধ প্রতিটি খাবারে এনে দেয় আসল স্বাদের ছোঁয়া।
উপকারিতা:
- হলুদের গুঁড়া অত্যন্ত স্বাস্থ্যকর
- এতে থাকা কারকিউমিন শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন, যা ওজন কমাতে সহায়ক
- মেটাবলিজম বাড়ায় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমা হওয়া কমায়, ফলে স্থূলতার ঝুঁকি কমে
- ত্বকের সৌন্দর্য বাড়ায়, ব্রণ প্রতিরোধ করে এবং খুশকি কমাতে সাহায্য করে
- মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়ক
- হজমজনিত সমস্যা কমাতে সাহায্য করে
- হজম প্রক্রিয়া উন্নত করে এবং পাকস্থলীর অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড কমায়
- এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আর্থ্রাইটিসের ব্যথা কমাতে এবং হাড়ের কোষ সুরক্ষায় সহায়ক
