মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এর ইংরেজি নাম Red Lentil। এই ডাল পানিতে সেদ্ধ করে তেল ও মসলার সাথে রান্না করা হয় এবং রান্না করা ডাল ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। মানবদেহে মাংসের চাহিদা পূরণের বিকল্প হিসেবে একে “গরিবের মাংস”ও বলা হয়।
এটি শরীরের কোলেস্টেরল কমিয়ে ধমনীগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। মসুর ডালের ফাইবার হজমশক্তি বাড়ায় এবং আরও অনেক উপকারে আসে। এটি শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মসুর ডাল খাদ্য আঁশে সমৃদ্ধ।
