Honey Nuts | হানি নাটস

বাদাম ও মধুর সম্পর্ক নতুন মনে হলেও এর ইতিহাস অনেক পুরনো। গবেষকদের মতে ফল, শাকসবজি ও মাংসের পাশাপাশি বাদামও দীর্ঘদিন ধরে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর উচ্চ পুষ্টিগুণই এর চাহিদার অন্যতম প্রধান কারণ।

Price range: ৳ 800.00 through ৳ 1,500.00

Product Description

বাদাম ও মধুর সম্পর্ক নতুন মনে হলেও এর ইতিহাস অনেক পুরনো। গবেষকদের মতে ফল, শাকসবজি ও মাংসের পাশাপাশি বাদামও দীর্ঘদিন ধরে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর উচ্চ পুষ্টিগুণই এর চাহিদার অন্যতম প্রধান কারণ। বাদাম বিশেষ যত্ন ছাড়াই দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, যা ঐতিহাসিকভাবে মানব খাদ্যতালিকায় এর একটি মর্যাদাপূর্ণ স্থান তৈরি করেছে। প্রাচীনকালে গ্রিক ও রোমানরা বাদামকে ওষুধ হিসেবেও ব্যবহার করত।

তবে “হানি নাটস” (honey nuts) ধারণাটি কোভিড-১৯ মহামারির পর বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় অনলাইন ভিত্তিক ব্যবসা দ্রুত বৃদ্ধি পাওয়ায় “হানি নাটস” নামটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

অনেকেই মনে করেন স্বাস্থ্যকর খাবারের স্বাদ সাধারণত ম্লান হয় কিন্তু আমাদের হানি নাটস এই ধারণা বদলে দেবে। প্রাকৃতিক মধু এবং প্রিমিয়াম মানের বাদামের মিশ্রণে তৈরি এই হানি নাটস একটি সুস্বাদু ও পুষ্টিকর স্ন্যাকস। বাজারে অনেক ধরনের হানি নাটস পাওয়া গেলেও আমাদের পণ্য আলাদা।

হানি নাটসের উপকারিতা:

ঢাকার ফারাজী হাসপাতালের পুষ্টিবিদ নাহিদা আহমেদ জানান, বাদাম হৃদ্‌স্বাস্থ্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাট হৃদয়ের জন্য উপকারী এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বাদামে ক্যালসিয়াম, ভিটামিন ও আয়রন সমৃদ্ধ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের সামগ্রিক বিকাশে সহায়ক।

পুষ্টিবিদদের মতে, বাদামে থাকা ক্যালসিয়াম, ভিটামিন ও আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় মজবুত করে, রক্ত সঞ্চালন উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

অন্যদিকে, মধু আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মধু রক্তনালী প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদ্‌স্বাস্থ্যের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।